July 29, 2026, 1:32 pm

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় চালক নিহত

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নিহত হয়। আজ বুধবার ভোরে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সিরাজুল ইসলাম (৪০)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার ট্রাক দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। স্বজনরা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর