May 26, 2026, 8:57 am

গাজীপুরের কাপাসিয়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, July 16, 2023
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্যদ্বয় ও জেলা পরিষদের উদ্যোগে নানা জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে উপজেলার কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা।

গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ হাফিজুল হক চৌধুরী আইয়ুবের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলম আহমেদ।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আইনউদ্দিন, মজিবুর রহমান চৌধুরী আঙ্গুর, মনোয়ার হোসেন আকন্দ, সিদ্দিকুর রহমান রতন প্রমুখ। পরে কড়িহাতা ইউনিয়নের বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির দশ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা ওই বিদ্যালয় সংলগ্ন কাপাসিয়া-হাতিরদিয়া রাস্তার দুই পাশে কয়েকশত গাছের চারা রোপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর