স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় ১০৩ নং পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যারাগণ গ্রুপের সহযোগিতায় ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী “ঝর্ণা” জাপান প্রকল্পের আওতায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মুখ ও দাঁতের পরিচর্যায় এ ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মুখ ও দাঁতের পরিচর্যা কার্যক্রমে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ খুরশিদুজ্জামান, জাপান হোক্কাযবে বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডাঃ সুইচি তাকিনামি, ডেন্টাল সার্জন ডাঃ সাটোরু ওগিসো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ হায়দার আলী খান, ডেন্টাল সার্জন ডাঃ সজীব, ডেন্টাল সার্জন ডাঃ রাব্বী, প্যারাগণ গ্রæপের ডেনম পোল্ট্রি এন্ড ফিডের এডমিন মেজবা উদ্দিন ফকির প্রমুখ। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাকিল হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, সহকারি শিক্ষক রাবেয়া আক্তার, আফরুজা খানম, সোহেল সরকার, সালমা সুলতানা, সানজিদা হক মুক্তা, সাংবাদিক শরিফ সিকদার উপস্থিত ছিলেন ।