July 9, 2026, 12:31 pm

গাজীপুরের কাপাসিয়ায় এমপি, ডিসি এসপি’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

Reporter Name
  • আপডেট Sunday, October 22, 2023
  • 137 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে আজ রোববার বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে তারা সংশ্লিষ্ট পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার পূজারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে মতবিনিময়সহ শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ সময় গাজীপুর লেডিস ক্লাবের সভানেত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া খান, গাজীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জিনিয়া ফারজানা, গাজীপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার ও তার সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অপস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন ও তার সহধর্মিনী, গাজীপুর এনএসআইয়ের যুগ্ম পরিচালক ও তার সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) জনাব উখিংমে, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার পূঁজারীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে এবছর ৬৮টি পূঁজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে দূর্গা পূঁজা অনুষ্ঠিত হচ্ছে। ইতঃপূর্বে প্রত্যেকটি মন্ডপে স্থানীয় এমপি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর