November 19, 2026, 2:30 am

গাকৃবি কৃষি অনুষদ অ্যালামনাইয়ের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাঈদ

Reporter Name
  • আপডেট Monday, November 16, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী সংসদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. মহিউদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্বিতীয় ব্যাচের মো. সাঈদ সুলতান। নতুন কমিটিতে বিভিন্ন ব্যাচের মোট ৩৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। গত ১১ নভেম্বর নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোঃ শামীম হোসেন নোমান স্বাক্ষরিত ফলাফলে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ২৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের অর্পিত ক্ষমতাবলে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি হয়েছেন এস. এম. শাহরিয়ার পারভেজ ও মোঃ জহিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম লিটন ও শেখ জাবের আহমেদ। কোষাধ্যক্ষ হয়েছেন এস. এম. জোবায়ের আল-মেরাজ।
সাংগঠনিক সম্পাদক পদে মো. মাজেদুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। কৃষি ও পরিবেশ, সমাজকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্রীড়াসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পেয়েছেন অন্যান্য নির্বাচিত সদস্যরা। কমিটিতে ১১ জন নির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে মোট ৩৫ জন প্রতিনিধি রয়েছেন। নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের গর্ব ও শক্তির অন্যতম উৎস। তাদের ঐক্য, অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থীদের মেধা, অভিজ্ঞতা ও অর্জন বিশ্ববিদ্যালয় এবং দেশের কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর