August 18, 2026, 7:41 pm

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন

Reporter Name
  • আপডেট Friday, August 18, 2023
  • 129 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৫৩ জন মারা গেলেন। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৫ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬ হাজার ৯৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর