July 16, 2026, 9:14 pm

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

Reporter Name
  • আপডেট Thursday, July 16, 2026
  • 19 জন দেখেছে

টাঙ্গাইল প্রতিনিধি:: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে। আজ সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনেকগুলো বিচার সম্পন্ন করেছে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। সুষ্ঠু ও নিয়মের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করা হবে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্লের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য শহীদরা যে ত্যাগ করেছেন, সেই গণতন্ত্র যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটি আজকের দিনে আমাদের অঙ্গীকার। জুলাই আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ, টাঙ্গাইলের মারুফসহ যারা শহীদ হয়েছেন, শ্রদ্ধাভরে তাদের স্মরণ করি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি| এছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করি। সকাল ১১টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়| এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বীথি, শহীদ মারুফের মা মোর্শেদা বেগম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক আল আমিনসহ অনেকে। আলোচনা সভায় জুলাই শহীদ হত্যার বিচার, আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের দাবি জানান বক্তারা। অপরদিকে জুলাই আন্দোলনের মামলার চার্জশিট দ্রুত দেওয়ার দাবি করেন স্বজনরা। এছাড়া জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে কটূক্তি করছেন বলে বক্তারা উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর