August 7, 2026, 3:30 am

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টঙ্গীর ৫০ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Thursday, August 6, 2026
  • 15 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুরের টঙ্গী ৫০ নং ওয়ার্ড পূর্ব বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে টঙ্গীর কাজীপাড়া পুকুরপাড়ে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থান ও আন্দোলনে অংশ নেওয়া জুলাইয়ের আন্দোলনকারীদের স্মরণ করা হয়। পরে ৫ আগস্টের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি প্রফেসর হারুন উর রশিদ এবং সহ-সভাপতি আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী হারুন উর রশিদ। সঞ্চালনা করেন কাজী হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আমরা কাউকে ছোট করতে চাই না। তবে যারা আজ বড় বড় কথা বলেন, তাদের মনে রাখা উচিত—দীর্ঘ ১৭ বছর আমরা দিন-রাত রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। সেই ত্যাগ ও অবদান কখনোই অস্বীকার করা যাবে না।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নির্যাতন, মামলা-হামলা ও নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শেষে দেশ, জাতি এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর