July 23, 2026, 7:10 pm

খুলনা ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা ::
  • আপডেট Monday, May 22, 2023
  • 213 জন দেখেছে

খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। ভূমিসেবা সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, মানব সভ্যতার উদ্ভব ও বিকাশে ভূমি সর্বদাই গুরুত্বপূর্ণ। কৃষি, সেবা, শিল্পসহ সব খাত ভূমির ওপর নির্ভরশীল। তাই সঠিক ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব অনেক। সরকার ভূমি সেক্টরের সব দুর্নীতি দূর করার চেষ্টা করছে। এক্ষেত্রে নাগরিক সেবাসমূহ বহুলাংশে সহজ ও হয়রানিমুক্ত করা সম্ভব হয়েছে। ডিজিটাল ও অনলাইনভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে ভূমিসেবা সহজতর হয়েছে। এ সময় ভূমিসেবা সংশ্লিষ্ট দপ্তরগুলোয় কর্মরত ব্যক্তিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।  

সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ হলো ভূমি পরিষেবা অটোমেশন সিস্টেম প্রবর্তন। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সব কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং-ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, অনলাইন শুনানি সিস্টেম, মোবাইলভিত্তিক ১৬১২২ হট লাইনসেবা ইত্যাদি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।  জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর