April 20, 2026, 6:49 pm

খুলনায় সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব পালিত

Reporter Name
  • আপডেট Friday, April 17, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আমরা শব্দের বীজ ছড়াই মানব জমিনে এই শ্লোগানে গৌরবের ১৫০০তম আসর সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক পিপিএম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও কথা সাহিত্যিক সরদার ফারুক, কবি ও কথা সাহিত্যিক পরিতোষ হালদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা রাইটার্স ক্লাবের সভাপতি বেনজির আহমেদ জুয়েল। সঞ্চালনা করেন খুলনা রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডিকে মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে স্বচিত পাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর