July 9, 2026, 5:30 am

খুলনায় অতিরিক্ত দামে খাদ্যদ্রব্য বিক্রয়ে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, September 25, 2023
  • 147 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা :: খুলনায় অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে খাদ্যদ্রব্য বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব -৬ র‌্যাব জানান, বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যা ব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি, খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার সোনাডাঙ্গা এবং নিউমার্কেট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে আলু ও চাল বিক্রয় করে আসছে এছাড়াও কিছু খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬(স্পেশাল কোম্পানী) এর আভিযানিক দলটি একই তারিখ অ‌ভিযান চা‌লায় মোঃ ওয়ালিদ বিন হাবিব, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, খুলনা এর সহায়তায় সোনাডাঙ্গা কাঁচাবাজার, খুলনা এলাকায় অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪০ ধারা লংঙ্গন মোতাবেক মেসার্স আয়েশা বানিজ্য ভান্ডার (মালিক-গোবিন্দ কুন্ডু (৪৪) সেনাডাঙ্গা কাঁচাবাজার, খুলনাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা, প্রণব কুমার প্রামানিক, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, খুলনা এর সহায়তায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা এলাকায় হোটেলের পরিবেশ খারাপ ও অস্বাস্থ্যকর হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৩ ধারা লংঙ্গন মোতাবেক ভর্তা বাড়ি রেস্টুরেন্ট (মালিক-মোঃ সবুজ (৫০) সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা এবং মোহাম্মদ সেলিম, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, খুলনা এর সহযোগীতায় কেডিএ নিউমার্কেট, চাউলপট্টি, খুলনা এলাকায় অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে চাউল বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারা লংঙ্গন মোতাবেক ৩।

নুরুল ইসলাম ট্রেডার্স (মালিক-মোঃ নুরুল ইসলাম (৫১) কেডিএ নিউমার্কেট, চাউলপট্টি, খুলনাকে ২,০০০- (দুই হাজার )টাকাসহ মোট ০৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭,০০০- টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, খুলনা এর কর্মকর্তা কর্তৃক জরিমানা বাবদ আদায়কৃত ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর