July 4, 2026, 12:13 pm

ক্ষমতা আকড়ে ধরে রাখতে আসিনি দায়িত্ব পালন করতে এসেছি : প্রাণিসম্পদ উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 87 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর :: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তবর্তীকালীন সরকারে আমরা যারা উপদেষ্টা আছি, তারা শুধু চট্টগ্রামের নয় বরং পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি। আমরা ক্ষমতা আকড়ে ধরে রাখতে আসিনি। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে এসেছি। শুক্রবার বিকেলে গাজীপুরের পুবাইলে হাসনাহেনা পিকনিক স্পটে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের আয়োজনে মেজবান ও চট্টলা উৎসব-২০২৫ এর অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের ভাষা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, চট্টগ্রামের জনগণ যে ভাষায় কথা বলেন, তার মধ্যে ইংরেজি, আরবি, পর্তুগিজ, আরাকানিজ ভাষার সংমিশ্রণ দেখা যায়। মাতৃভাষা দিবসে বলতে চাই, চট্টগ্রামের ভাষা একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা।
তিনি আরো বলেন, চট্টগ্রামের সমস্যা বলি আর গর্ব বলি, তারা মেজবান ছাড়া কিছু বোঝে না। মহেশখালীর পান বিশেষ গুণসম্পন্ন এবং জিআই পণ্য। এখানকার পানের যে গুণ আছে, দেশের অন্য কোনো পানে সে ধরনের গুণ নাই। মহেশখালীর পান আমাদের সম্পদ আর তা রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজ্যিৎ রায়, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ঝিনুক প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর