July 22, 2026, 11:41 pm

ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 125 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামো ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রণালয় এবং কর্পোরেট হাউজগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে। গ্রামীণ জনপদে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা মাঠগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। এছাড়া দেশের ৬৪টি জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন ৬৪ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ফুটসাল গেমের মাঠ তৈরির জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এছাড়া, দেশে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদিত হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে কর্পোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর