April 24, 2026, 3:43 pm

কোস্ট গার্ডের মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন অর্ধশতাধিক মানুষ

Reporter Name
  • আপডেট Thursday, April 23, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে আয়োজিত এক মেডিক্যাল ক্যাম্পে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মায় এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পেইনে মোট ৪১৩ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও সরবরাহ করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর