June 1, 2026, 11:13 pm

গাজীপুরের কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, April 7, 2026
  • 83 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোনাবাড়ী থানার আধুনিক নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে| আজ মঙ্গলবার দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ শতাংশ জমির ওপর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার| আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে|
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত সেবা পাবেন| বিশেষ করে শিল্পাঞ্চল অধ্যুষিত কোনাবাড়ী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এই নতুন অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে এবং উন্নত সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য| এই নতুন ভবন নির্মাণের ফলে পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়বে এবং সেবার মান আরও ত্বরাšি^ত হবে|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন| এছাড়া জিএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন| ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নতুন ভবনের দ্রুত ও মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়| স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর