October 3, 2026, 10:42 am

কেরানীগঞ্জে যুবদল নেতার ভাইসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, April 6, 2026
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর খামার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নাজমুল (৪০) ও আনোয়ার হোসেন (৪২)।
ডিবি পুলিশ জানায়, রবিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে দক্ষিণ পানগাঁও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর খামারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নাজমুলের কাছ থেকে ৯ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিএম অপুর বড় ভাই বলে জানা গেছে। এ ঘটনায় ঢাকা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এসআই ঝন্টু চক্রবর্তী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ঢাকা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে, আসামিদেরকে রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর