July 21, 2026, 1:45 pm

কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নিয়োগ

Reporter Name
  • আপডেট Monday, February 2, 2026
  • 215 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কৃষি বিজ্ঞানী ড. মুহাম্মদ আতাউর রহমানকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে ‘ফিজিওলজিক্যাল বেসিক অব হিট টলারেন্স ইন হুইট’-এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ যোগদানের উদ্দেশ্যে নেপাল, ভারত, ভুটান, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মালেশিয়া ভ্রমণ করেছেন।
এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৬৭ সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর