May 25, 2026, 11:01 pm

কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই বড় ভাইকে হত্যার অভিযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, March 27, 2024
  • 139 জন দেখেছে

কুমিল্লা (চান্দিনা) প্রতিনিধি :: কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি সংলগ্ন আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া (৩৫) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ সবার বড়। অভিযুক্ত আনিছ মিয়া (২৬) নিহতের মেজ ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছেন। আজ বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। মেজ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধরের একপর্যায়ে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করেন। সেই টুকরো বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়। এ সময় তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তাঁর।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর