August 26, 2026, 12:16 pm

কুড়িগ্রামে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ দুই ছাত্রকে পাওয়া গেল গাজীপুরে

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমান ওই দুই ছাত্র গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তাদের চাচা মোকছেদুলের বাড়িতে আছে।

স্থানীয় বাসিন্দা ও থানার জিডি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে পাটেশ্বরী বরকতিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আইয়ুব আলী (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র নীরব (১১) বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামে তাদের বাড়ি। তারা সম্পর্কে চাচাতো ভাই। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

নিখোঁজ আইয়ুব আলীর চাচা মাইদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় জিডি করার পর রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নিখোঁজ ছেলে দুটিকে উদ্ধারের খবর জানানো হয়। বর্তমান ছেলে দুটি গাজীপুরের কোনাবাড়ীতে তাদের চাচা মোকছেদুলের বাড়িতে আছে। আজ শনিবার সকালে ছেলে দুটিকে আনার জন্য তিনি গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, দুই স্কুলছাত্রের বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। রাতেই গাজীপুরের কালিয়াকৈর থেকে তাদের সন্ধান পায় পরিবার। কিন্তু পরিবারের লোকজন পুলিশের কাছে সন্ধান পাওয়ার বিষয়টি গোপন রেখেছিল। আজ শনিবার ওই শিশুদের আনতে গাজীপুরে যাচ্ছেন পরিবারের সদস্যরা। তাদের আনা হলে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ হওয়ার প্রকৃত রহস্য জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর