August 18, 2026, 10:02 am

কিশোরগঞ্জ সফর উপলক্ষে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা কর্মসূচি

Reporter Name
  • আপডেট Monday, August 17, 2026
  • 8 জন দেখেছে

মোঃ জাফর আলী: প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুভেচ্ছা কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর টঙ্গী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (১৬ আগস্ট) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আরিফ হোসেন হাওলাদার। আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে টঙ্গী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানাতেই তারা টঙ্গীর গুরুত্বপূর্ণ এলাকায় জড়ো হয়ে শুভেচ্ছা কর্মসূচিতে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর