October 3, 2026, 3:50 pm

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, April 13, 2026
  • 131 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের আলোর মেলা ক্রিকেট স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ.কে.এম মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শাখার আমির অধ্যাপক রমজান আলী, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জেলার শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণে এই মেলাটি বিশেষ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে অসংখ্য স্টল অংশ নিয়েছে, যা স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণে সহায়ক হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর