August 26, 2026, 2:20 pm

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু 

Reporter Name
  • আপডেট Friday, September 8, 2023
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে কছিরন (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার গোপালগঞ্জ সদরের লোকমান হোসেনের স্ত্রী। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কছিরন। দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, মারা যাওয়া হাজতির বিরুদ্ধে জামালপুর থানায় একটি মামলা ছিল। ওই মামলায় তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। বেলা ৩টার দিকে চিকিৎসক কছিরনকে মৃত ঘোষণা করেন। কারাবিধি শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর