July 9, 2026, 9:56 pm

কাশিমপুর কারা ফটকে গাঁজাসহ কারারক্ষী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, December 12, 2023
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কাশিমপুর কারাগারে প্রবেশের সময় চার পোটলা গাঁজাসহ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। পরে কারা কমপ্লেক্সে কারারক্ষীদের ব্যারাকে তল্লাশি চালিয়ে আটক ওই কারারক্ষীর ট্রাংক থেকে আরো প্রায় এককেজি গাঁজা উদ্ধার করেদ কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন জিএমপির কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম। আটক ওই কারারক্ষীর নাম মো: সোহেল রানা (২৮)। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার বড় গোবিন্দপুর (বিলবাড়িয়া) এলাকার মো: হিকমত আলীর ছেলে।
জিএমপির কোনাবাড়ি থানার ওসি জানান, রোববার দিবাগত রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করছিলেন কারারক্ষী মো: সোহেল রানা। এসময় কারাফটকে ডিউটিরত অপর কারারক্ষীরা তল্লাশি করে তার কাছ থেকে চার পোটলা গাঁজা উদ্ধার এবং তাকে আটক করে। পরে কারা কমপ্লেক্সে তার থাকার ব্যারাকে তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। সেখানে সোহেল রানার ব্যবহৃত ট্রাংক থেকে আরো প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মধ্যরাতে কারাকর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আটক কারারক্ষী (নম্বর ১৪৩৩৫) সোহেল রানাকে ৯৪০ গ্রাম গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করে কারাকর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ গ্রেফতার হওয়া কারারক্ষী সোহেল রানার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২ সেপ্টেম্বর ওই কারাগারে প্রবেশের সময়ে ময়লাবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করে কারারক্ষীরা। এ ঘটনায় ওই গাড়ির চালক ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর