July 9, 2026, 3:57 pm

কালীগঞ্জে সরকারের উন্নয়ন বিষয়ক যাত্রাপালা

Reporter Name
  • আপডেট Friday, November 10, 2023
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ও গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এবং কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গণজাগরণের যাত্রাপালা উৎসব আজ শুক্রবার বিকেলে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নামের এই যাত্রাপালা উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। যাত্রাপালা পরিবেশন করেন গাজীপুর রাজমনি যাত্রা ইউনিট। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, জেলা শিল্পকলা একাডেমি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার উজ্জ্বল কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মানস কুমার গুণ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর