July 31, 2026, 9:37 pm

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 30 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চরসিন্দুর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো মোক্তারপুর ইউনিয়নের আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৫ বন্ধু মিলে চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লাবিবুল ও রাব্বি নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য বন্ধুরা তীরে উঠে এলেও তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশি চালিয়ে তাদের মৃত দেহ উদ্ধার করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত দেহ দুটি স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর