November 26, 2026, 11:06 pm

কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Friday, December 1, 2023
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিলের কোনে অবস্থিত শহীদ স্বারকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওখিং মে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার উজ্জ্বল চন্দ্র শীল, বিএডিসির উপ-সহকারী প্রকোশলী বহ্নি শিখা রায়, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এরশাদ প্রমুখ। পরে শহীদের স্মরণে ন্যাশনাল জুট মিল সংলগ্ন জামে মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর