স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ছয় নারী ও পুরুষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জুলাই) কালীগঞ্জের সাওরাইদ বাজার ও বালীগাও এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জের সাওরাইদ বাজার ও বালীগাও থেকে ইয়াবা সেবনের দায়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করার পর ভ্রাম্যমাণ আদালত তিনজনকে তিন মাস করে ও বাকি তিন জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।