স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সাথে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) নেতৃবৃন্দের মত বিনিময় হয়েছে।আজ রোববার সকালে ইউএনও অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদের নেতৃত্বে এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. সিরাজুল হক খোকন, দফতর সম্পাদক আশরাফুল হক সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনসহ বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন।
মত বিনিময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কেকেএস নেতৃবৃন্দ ইউএনওকে সংগঠনের নিবন্ধনপ্রাপ্তির বিষয়টি অবগতসহ করোনাকালীন সময় থেকে অদ্যাবধি সংগঠনের বিগত দিনের বিভিন্ন কাজের কথা উল্লেখ করেন। এছাড়াও ইউএনওকে নিয়ে সংগঠনের আগামী দিনের কর্ম পরিকল্পনা করা হয়। এর আগে ইউএনওকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও মো. আজিজুর রহমান বলেন, সংগঠনটি ভাল কাজ করেছে এবং করছে শুনে খুব ভাল লাগছে। তবে আমি আগামীতে সংগঠনটির সাথে কাজ করতে চাই। পাশাপশি তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।