স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধুর ডিজিটাল ইউনিভার্সিটির সেবা প্রদান প্রতিশ্রুতি পরিকল্পনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটি ইউনিভার্সিটির নিজস্ব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বিডিইউ কিভাবে ,কি কি বিষয়ে সেবা প্রদান করে থাকে সেই সেবা প্রদান বিষয় স্টক হোল্ডারদের সমন্বয়ে দেশসহ বিশ্বের বিভিন্ন দেশকে অহিতকরণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটি ও প্রভাষক সাধারণ শিক্ষা মোঃ নাহিদ হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম জোয়ার্দার , বিডিইউ এর ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ।এছাড়াও অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন বিডিইউ এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেনসহ অন্যান্যরা