May 25, 2026, 5:22 am

কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, June 1, 2024
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে তানজিম (৮) ও একই উপজেলায় কান্দাপাড়া এলাকার মনিরের ছেলে বাইজিদ (৭)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উপজেলার গাবতলী এলাকায় আজ শনিবার সকালে বাড়ির পাশের সিদ্দিকের পুকুরে গোসল করতে যাই তানজিম ও বায়েজিদ। এসময় পুকুরের গভীরতা থাকায় পুকুরের নিচে তলিয়ে যায় তারা। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে দুপুরে তাদের লাশ দুটি উদ্ধার করেন। লাশ দুইটি উদ্ধার করে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। পরে তাদের লাশ পারিবারিক কবরস্থানের দাফন করা হয়। কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর