May 31, 2026, 2:19 pm

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, May 28, 2024
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় মীর আলম (৪০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর আলম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল জানান, আজ সকাল ৮টার দিকে কাভার্ডভ্যানটি কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী মীর আলম নিহত ও পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর