July 9, 2026, 1:38 pm

কালিয়াকৈরে কলোনিতে আগুন বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Friday, May 24, 2024
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কলোনির প্রায় ৬০টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটেছে।
কলোনির বাসিন্দারা জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর