September 19, 2026, 5:33 pm

কালিয়াকৈর ডেঙ্গু মশা থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • আপডেট Saturday, September 19, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ডেঙ্গু মশা থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার দুপুরে কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আমজাদ হোসেন নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে চন্দ্রা সরকারি কলেজের চত্বর, মূল ফটকের সামনের ড্রেনে জমে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং জীবাণুনাশক স্প্রে করা হয়।
আমজাদ হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ, জালাল উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, পৌর ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর যুবদলের তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন , পৌর পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পৌর দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমারত হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর