July 9, 2026, 6:24 pm

কালিয়াকৈরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা, দুইজন নিহত

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহাসড়কে দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন-নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) ও লক্ষ্মীপুর সদর থানার কল্যাণপুর এলাকার আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৫২)।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, গাইবান্ধা থেকে প্রাইভেটকারযোগে আবু তাহের ও ইব্রাহিমসহ পাঁচজন ঢাকায় যাচ্ছিলেন। এক পর্যায়ে প্রাইভেটকারটি চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আবু তাহের ও ইব্রাহিম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর