July 23, 2026, 8:11 pm

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি, দুই বাড়িতে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

Reporter Name
  • আপডেট Tuesday, February 17, 2026
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মোহাম্মদ ওমর দেওয়ান ও মো. শহীদ মিয়ার বাড়িতে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির পানির টাংকিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
মোহাম্মদ ওমর দেওয়ানের বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে মো. শহীদ মিয়ার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের পরিকল্পিত চুরি আগে এলাকায় ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানা ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর