August 23, 2026, 10:18 pm

কালিয়াকৈরে তামাক বিরোধী প্রশিক্ষণ

Reporter Name
  • আপডেট Thursday, May 30, 2024
  • 115 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় আজ বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন নিজে ভালো না হলে কিছুই হবে না। তাই নিজের সচেতন হবে নিজে সচেতন না হলে অন্যকে সচেতন করা যাবে না। ব্যক্তিগতভাবে তামাক নিয়ন্ত্রণের জন্য প্রচার প্রচারণা করতে হবে। এজন্য স্ব স্ব বাসায় বা এলাকায় কিভাবে ধূমপান নিয়ন্ত্রণ করা যায় তা ভাবতে হবে। নিজের এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালে বাংলাদেশকে তামাক মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে যাচ্ছে তার এই কাজে আমরা সবাই সহযোগিতা করে বাংলাদেশকে তামাম মুক্ত ঘোষণা করার সহযোগিতা করবো এমন মনমানুসিকতা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার। পরে তামাক নিয়ন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের কাছে মতামত চাওয়া হলে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে লিখিত মতামত প্রদান করেন মোঃ ইমারত হোসেনসহ অন্যান্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর