October 10, 2026, 5:39 am

কালিয়াকৈরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, July 10, 2024
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

এ সময়  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানের খেলায় অংশগ্রহণ করেন বোয়ালী ইউনিয়ন বনাম মধ্যপাড়া ইউনিয়ন। খেলায় ১-০ গোলে বিজয়ী হয়েছেন বোয়ালী ইউনিয়ন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর