October 3, 2026, 8:29 am

কালিয়াকৈরের আগুনে ১৪টি দোকান ভষ্মিভুত

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 190 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে শুক্রবার ভোড় রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৮টি দোকান ভষ্মিভুত হয়েছে। ব্যবসায়ী আজমত আলী, কমল ,বাচ্চু, মনির হোসেন,আব্বাছ আলী, ফয়সাল আহাম্মেদ,আশরাফুল আহাম্মেদ, আব্দুল কদ্দুস মিয়া,আলহাজ্ব হোসেনসহ মোট ১৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ১৮টি দোকানের প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানাগেছে ভোড় সোয়া পাঁচটার দিকে ওই বাজারের মনিরের দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পথচারীরা দোকানে আগুন দেখে ডাকাডাকি করলে বাজারের আশপাশের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মরীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করে। ইতোমধ্যে বাজারের ১৮টি দোকানসহ দোকানে থাকা সম্পুর্ন মালামাল আগুনে ভষ্মিভুত হয়ে যায়।
বাজারে থাকা ট্রাভেলস্ এন্ড টোরস্ এজেন্সির মালিক ফয়সাল আহাম্মদ জানান তার দোকানে থাকা এক কোটি চার লাখ টাকার ষ্টাম্প, ২৭টি পাসপোর্ট, ফার্নিসার, কম্পিউটারসহ প্রায় সোয়া কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মনিরের পাইকারী দোকানে প্রায় কোটি টাকার কোটি টাকার মালামাল ছিল। তিনি সর্বস্ব হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ষ্টেশন মাষ্টার ইফতেখার রায়হান চৌধুরী জানান বাজারে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে উত্তেজিত জনতা আমাদের লাঠিসোঠা নিয়ে আমাদেও গাড়িসহ আমাদের উপর আক্রমন শুরু করে। পরে তাদের বুঝিয়ে আমরা আগুন নিয়নন্ত্রনের কাজ শুরু করি এবং প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করি। প্রাথমিক ভাবে ধারন করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষনিক ভাবে তা নিরুপন করা সম্ভব হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর