June 4, 2026, 5:00 am

কালিগঞ্জে ইসালে সওয়াব অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, December 21, 2025
  • 141 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শিক্ষাবিদ ও বোয়ালীর পীরসাবখ্যাত মরহুম মাওলানা এটিএম শামছুল হক ও মরহুমা তাইয়্যেবা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গাজীপুরে কালিগঞ্জ উপজেলার চৌড়া মৌলভী বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।একইসঙ্গে তাদের নামে প্রতিষ্ঠিত তাইয়্যেবা শামছুল হক ইসলামি একাডেমি থেকে প্রথমবার পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী সাতজন হাফেজকে পাগড়ী, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জামালপুর ফারুকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা আবদুর রব হাফেজদের পাগড়ী ও তাদের উস্তাদদের ‘ছদরিয়া’ পড়িয়ে দেন। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি জহিরুল হক শামীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক আহমদ সেলিম রেজা। উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও হামীম গ্রুপের জি এম মাহবুবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের আইটি ম্যানেজার মীম মাস্কুর, সমাজসেবক লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনিস আহমেদ, জাকারিয়া ইসলাম টিটু, আকরাম খান, হিরণ প্রধান, আবেদ আলী মাস্টার, আনোয়ার হোসেন বকুল, আবদুল ওহাব, দীন ইসলাম, হারুন খান, জাফর উল্লা, মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ আল আমীন, একাডেমির মুহতামিম হাফেজ শেখ আকরাম ও নায়েব মুহতামিম হাফেজ মোহাম্মদ জোবায়ের খান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর