July 4, 2026, 10:44 am

কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে: আসিফ নজরুল

Reporter Name
  • আপডেট Saturday, January 25, 2025
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ছাত্রদের কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক অবস্থা আরো সমৃদ্ধ ও উন্নত করা সম্ভব। তিনি এই বিষয়কে গুরুত্ব দিয়ে বলেন, কারিগরি শিক্ষা দেশের জন্য অনবদ্য ভূমিকা রাখতে পারে। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে প্রজন্মের দক্ষতা বৃদ্ধি হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারহানা প্রিয়াংকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর