August 2, 2026, 7:51 pm

কারাগারে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ যুবক আটক

Reporter Name
  • আপডেট Sunday, August 2, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে ইয়াবাসহ নগরীর কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। আটক যুবকের নাম রেজাউল করিম (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও কারা সূত্রে জানিয়েছে, রবিবার সকালে কারাবন্দি স্ত্রী আফরোজা আক্তারের (২৩) সঙ্গে দেখা করতে আসেন তার স্বামী রেজাউল করিম। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে কারা কমপ্লেক্সের আরপি চেকপোস্টের কারারক্ষীরা তার শরীর তল্লাশি করেন।
এ সময় তার কাছে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর