August 25, 2026, 9:59 am

কাপাসিয়ায় শেখ রাসেল দিবস পালিত

Reporter Name
  • আপডেট Wednesday, October 18, 2023
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালী পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমী, উপজেলা প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, ওসি মোঃ আবু বকর মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর