July 25, 2026, 10:52 am

কাপাসিয়ায় ফজিলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের অর্থ প্রদান

Reporter Name
  • আপডেট Monday, March 16, 2026
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের “কান্দানিয়া ফজিলা আলী ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও এতিমখানা-মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকালে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হলে তাদের মাঝে আনন্দের সঞ্চার হয়।
ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজিলা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান শেখ, সদস্য সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, আলাউদ্দিন শেখ, সুলতানা উদ্দিন শেখ, মোমেন শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান শেখ বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের উদ্দেশ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ফজিলা আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ফাউন্ডেশনের সদস্য সচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এতিম ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করছি। সমাজের সবাই এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা অসহায় মানুষের হাতে ঈদ উপহার এবং এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর