July 31, 2026, 9:37 pm

কলকাতায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত, প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 23 জন দেখেছে

স্পোর্ড ডেস্ক :: ফুটবল ইতিহাসে এক অনন্য নজির গড়তে যাচ্ছে ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রীতি ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলার পর ব্রাজিলের পরবর্তী গন্তব্য হবে ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতীয় মাটিতে খেলতে নামবে ব্রাজিল জাতীয় দল। ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রশংসা করে তারা আরও জানায়, ব্রাজিলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীর মুখোমুখি হওয়া তাদের জন্য অত্যন্ত বিশেষ ও আবেগের একটি মুহূর্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ চলাকালীন সিবিএফ ও ভারতীয় সমন্বয়কদের মধ্যে এই ম্যাচের ব্যাপারে আলোচনার সূত্রপাত হয়। বিশ্বকাপে ভারতীয় ভক্তদের অবিশ্বাস্য উন্মাদনা, বিশালাকার স্ক্রিনিং ও উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল, যা ভারতে ম্যাচ খেলার ব্যাপারে ব্রাজিলের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কোচ কার্লো আনচেলত্তি দলের মূল তারকাদের মাঠে নামাবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে এই প্রীতি ম্যাচটিতে তরুণ ও নতুন খেলোয়াড়দের পরখ করে দেখতে পারে ব্রাজিল দল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর