July 11, 2026, 1:52 pm

কন্যাসন্তানের বাবা হওয়ার ইচ্ছা মেসির

Reporter Name
  • আপডেট Saturday, September 23, 2023
  • 167 জন দেখেছে
ক্রীড়া ডেস্ক :: কাতার বিশ্বকাপ জিতে সব অপূর্ণতা ঘুচে যায় লিওনেল মেসির। আরাধ্য ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসার পর অবশেষে গত বছর জিতেছেন বিশ্বকাপ। ক্যাবিনেটে তাঁর জমা হয়েছে অসংখ্য শিরোপা। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড। ‘রেকর্ডের বরপুত্র’ মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও, সিরোকে নিয়ে মায়ামিতে বেশ সুখেই আছেন। তাছাড়া ক্যারিয়ারের বাইরে পরিবার নিয়ে তেমন একটা কথাবার্তা বলেন না তিনি। এবার ওলগা চ্যানেলে বিখ্যাত স্ট্রিমার মিগ গ্রানাদোসের সঙ্গে পরিবার নিয়ে কথা বলে ভক্ত-সমর্থকদের যেন চমকে দিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমরা আরেকটি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি। সেভাবে এখনো চেষ্টা করছি না। দেখি মেয়েসন্তান হয় কি না।’

সন্তানদের কতটা মেসি ভালোবাসেন, তা কারও অজানা নয়। নিজে অনুশীলন ক্যাম্পে গেলে ছেলেদের সঙ্গে নিয়ে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ভাষ্য, ‘আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার মা-বাবা যা শিখিয়েছেন, তা-ই শেখানোর চেষ্টা করছি। আমি একজন ভালো বাবা। কারণ আমার মা-বাবা ভালো অভিভাবক।’

ম্যাচ খেলার কারণে বেশির ভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয় মেসিকে। তিন ছেলেকে সে সময় দেখাশোনা করেন রোকুজ্জো। স্ত্রীর প্রশংসা করে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমি তাকে (রোকুজ্জো) খুব শ্রদ্ধা করি। বাচ্চাদের সে ২৪ ঘণ্টা সময় দেয়। ম্যাচ, সফর, জাতীয় দল—নানা কারণে আমাকে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। মাঝেমধ্যে তা এক-দেড় মাসও হয়ে যায়। তখন সে বাচ্চাদের সঙ্গে থাকে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর