July 22, 2026, 9:42 pm

কক্সবাজার জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এসপি সাজেদুর রহমান

Reporter Name
  • আপডেট Wednesday, July 22, 2026
  • 20 জন দেখেছে

কক্সবাজার প্রতিনিধি:: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কক্সবাজার জেলা পুলিশের ব্যবস্থাপনায় বিশেষ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ হাতে নেয়া হয়।
সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তিনি বেশকটি ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশ লাইনস ও সকল থানা প্রাঙ্গণে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে কক্সবাজার জেলা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর