July 6, 2026, 4:52 pm

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

Reporter Name
  • আপডেট Thursday, March 5, 2026
  • 128 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৪ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন রামু উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় অভিযান চালায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সদর থানার ওসি ছমিউদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন খরুলিয়া সুতারচর এলাকার মো. রাসেল (৪০), পশ্চিম মেরংলোয়া এলাকার কামরুন্নাহার (৩২) এবং একই এলাকার শওকত আলম (৩০)। এ ঘটনায় আটক হওয়া কামরুন্নাহারের স্বামী আলমগীর প্রকাশ আলম (৪২) নামে আরেকজনকে পলাতক আসামি করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান আরো জোরদার করা হবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর