April 30, 2026, 10:41 pm

ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও হারল জ্যোতি-সালমারা

Reporter Name
  • আপডেট Thursday, April 30, 2026
  • 1 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের পর দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এদিন মাঠে নেমে এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুনকে পেছনে ফেলে বাংলাদেশ দলকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে ৬৫টি ম্যাচে নেতৃত্বে দিয়েছেন সালমা খাতুন। দেশকে সর্বোচ্চ নেতৃত্ব দেওয়ার তালিকায় এতদিন শীর্ষেই ছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেলেছেন জ্যোতি। আজকের ম্যাচের মাধ্যমে ৬৬টি ম্যাচে নেতৃত্ব দেওয়া হয়ে গেছে তার।
১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৪৬ রান। কিন্তু সপ্তম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। এরপর একে একে তিন ব্যাটার রান আউট হয়ে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত শারমিন আক্তার চেষ্টা চালালেও ম্যাচ জেতা সম্ভব হয়নি। বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। ৪৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন শারমিন আক্তার। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ রান। এছাড়া দিলারা ২৩ ও স্বর্ণা ১২ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
এর আগে রাজশাহী অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। কিন্তু দলনেতা চামারি আতাপাতু ও হারশিথা সামারাবিক্রমার দুর্দান্ত ইনিংসে দেড়শো ছাড়িয়ে যায় লঙ্কানদের ইনিংস। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন সামারাবিক্রমা। ৪২ রান আসে আতপাতুর ব্যাট থেকে। এছাড়া ইমেশা দুলানি ২৭, নিলাক্ষী ডি সিলভা ২২ ও হাসিনি পেরেরা ৯ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন চারজন বোলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর