October 3, 2026, 11:41 am

এসপির পরিচয় ভাঙিয়ে টাকা দাবি, গাজীপুরে প্রতারকচক্রের নতুন ফাঁদ

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 36 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পুলিশ সুপারের পরিচয় এখন প্রতারণার হাতিয়ার। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে একটি প্রতারকচক্র। বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে গাজীপুর জেলা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশের বার্তায় বলা হয়েছে, প্রতারকচক্রটি পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের কাছে অর্থ চাওয়া হচ্ছে। ফলে পরিচিত বা সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি করলেই তা সত্য ধরে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের যোগাযোগ বা অর্থ দাবির ঘটনায় কোনোভাবেই তাড়াহুড়ো করে সাড়া দেওয়া যাবে না। অর্থ দেওয়ার আগে বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে।
একই সঙ্গে পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত চক্র সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রতারকদের এমন কর্মকাণ্ড থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। পরিচয় যত গুরুত্বপূর্ণ ব্যক্তিরই হোক, যাচাই ছাড়া কাউকে কোনো অর্থ না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গাজীপুর জেলা পুলিশের এ সতর্কবার্তার পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অপরিচিত নম্বর, বার্তা কিংবা অন্য কোনো মাধ্যমে পুলিশ সুপারের নাম ব্যবহার করে অর্থ চাওয়ার ঘটনায় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর