July 4, 2026, 9:13 am

এডিস মশা নিধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, August 4, 2023
  • 134 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এডিস মশা নিধনে সরকারের পাশাপাশি দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু একটি সিজনাল মশাবাহিত রোগ। আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে পারি। সেটুকু করলেই ডেঙ্গু থেকে মুক্তি পাবো। আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ডেঙ্গু দমনে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বানাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, অর্থ সম্পাদক নাজির মিয়া, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর